কি হবে যদি পৃথিবীতে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায়? সাধারণত আকাশে পানি কনা আকারে থাকে এবং তাপমাত্রা ফ্রীজিং পয়েন্ট এ নিচে থাকার কারণে এগুলো ক্রিস্টালের মত আকার ধারণ করে। কিন্তু যখন তাপমাত্রা লেভেল খুব বেশি পরিমাণে বেড়ে যায় তখন এগুলো বৃষ্টির ফোঁটা অথবা শীলা আকারে ভূমিতে পড়তে থাকে।
কিন্তু বৃষ্টির পানি যদি পৃথিবীতে পড়া বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? আপনাদের উত্তর হতে পারে, পৃথিবীতে নদী এবং সমুদ্রের পানি থাকার কারণে বৃষ্টি না হলেও সেরকম কোনো প্রভাব পড়বে না। কিন্তু আসল সত্যটা হলো যদি বৃষ্টির পানি পড়া বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবী আস্তে আস্তে মরুভূমিতে পরিণত হবে। ওয়াটার সাইকেল এর সাথে সম্পর্কিত সকল প্রাকৃতিক নিয়মগুলো বিপর্যস্ত হবে। আসলে নদী এবং সমুদ্রের পানি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলের সাথে মিশে যায় এবং সেটা কনডেন্স হয়ে আবার বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে ফিরে আসে। যার জন্য সমগ্র পৃথিবীর পানি ভারসাম্য বজায় থাকে। এছাড়াও এ প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর দূষিত পানি থেকে বিশুদ্ধ পানি উৎপাদন হয়।
তাছাড়া যদি বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায় তাহলে এই সমগ্র পৃথিবীর গাছপালা মারা যাবে। যেগুলো আমাদের খাবার উৎপাদনের জন্য মুখ্য ভূমিকা পালন করে। কিন্তু তারপরেও কিছু কিছু মরু উদ্ভিদ অনেকদিন বেঁচে থাকলেও এক সময় বিলুপ্ত হয়ে যাবে। তাছাড়া মাটির পানি স্বল্পতার কারণে মাটি শুস্ক হয়ে যাবে এবং ফাটল ধরবে। এমতো অবস্থায় পুনরায় আবার এসব উদ্ভিদ জান্মানো অসম্ভব হয়ে পড়বে।
আপনারা জানেন যে, আমরা ফলমূল থেকে যে নিউট্রিশন পায় সেটা আর কোথাও পাওয়া যায় না। কিন্তু এই ফলমূল উৎপাদনের জন্য পানি দরকার হয়। যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় তাহলে সাগর কিংবা নদীর পানি ফিল্ট্রেশন করে অথবা ইলেকট্রোলাইসিস করে এসব ফল দানকারী উদ্ভিদের গোড়ায় ঢালতে হবে। কিন্তু সমুদ্রের পানি কখনো শেষ হবে না এমনটা নয়। প্রতিবছর 5 লক্ষ 77 হাজার 60 কিউবিক মিটার পানি বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। তাহলে এই হিসাব অনুযায়ী পৃথিবীর সব সাগর এবং নদীর পানি শুকাতে মাত্র ২৫০০ বছর সময় লাগবে এবং আমরা যদি নরমালি যেভাবে পানি ব্যবহার করি সে ভাবে ব্যবহার করলে এর আগেই পানি শেষ হয়ে যাবে। পানির অভাবে উদ্ভিদ জন্মাতে পারবে না। এ জন্য যে সকল শাখাশি প্রাণী রয়েছে সেই প্রাণী গুলো মানুষের খাদ্য হয়ে উঠবে। তাছাড়া বিভিন্ন মাংসাশী প্রাণী যেমন বাঘ, সিংহ এরা খাদ্যের জন্য এসব শাখাশী প্রাণীদের স্বীকার করবে। তার জন্য একটা সময় মানুষের জন্য খাবার থাকবে না। এবং সর্বোপরি ফুড চেইন বিপর্যস্ত হয়ে যাবে।
আমরা জানি যে, উদ্ভিদের সালোকসংশ্লেষণ এর কারনে অক্সিজেন উৎপন্ন হয়। কিন্তু যখন কোন উদ্ভিদে থাকবে না তখন পরিবেশে অক্সিজেনের স্বল্পতা দেখা দেবে। বৃষ্টি না হলে বায়ুমণ্ডলের যে পরিমাণ অক্সিজেন থাকবে তা দিয়ে সর্বোচ্চ দুই হাজার বছর চালানো সম্ভব। কিন্তু গাছপালা পরিবেশকে ঝড়-ঝাপটা এবং সূর্যের কিরণ থেকে রক্ষা করে। কিন্তু গাছপালা যখন থাকবে না তখন পরিবেশের তাপমাত্রা ৩৬°c থেকে শুরু করে ক্রমাগত বাড়তেই থাকবে। যার জন্য প্রাণীকুলের ভেতরে অনেক রোগ দেখা যাবে এবং এই সকল রোগের কোন ওষুধ তৈরি করা সম্ভব হবে না শুধুমাত্র পানি স্বল্পতার জন্য।
অন্যদিকে আবার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট গুলো নষ্ট হতে থাকবে। এবং নিউক্লিয়ার পাওয়ার রিয়েক্টর ঠান্ডা রাখতেও সমস্যায় পড়তে হবে।
অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে। আর আমরা তো বিদ্যুৎ ছাড়া পৃথিবীকে ভাবতেই পারি না।
তাহলে বৃষ্টি না হলে কি জীবন নিশ্চিহ্ন হয়ে যাবে? চলুন জেনে আসি-
আধুনিক বিজ্ঞানের প্রসারের ফলে ভবিষ্যতে ল্যাবরেটরীতে পানি ও বিদ্যুৎ উৎপাদন করা সহজেই সম্ভব হবে। গাছপালা কম হয়ে যাওয়ার কারণে বাতাসের বেগ বেড়ে যাবে এবং উইন্ড মিল থেকে সহজেই বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। সূর্যের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে সোলার সিস্টেম থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। কিন্তু এটা শুধুমাত্র দিনের বেলায় করা যাবে, কারণ সূর্য তো শুধু দিনের বেলায় এটার কিরণ দেয়। আমরা যদি চায় জিও থার্মাল এনার্জির মাধ্যমেও আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। যেটা ভূমির নিচ থেকে উৎপন্ন হয়।
আমরা আজ পর্যন্ত শুধু পৃথিবীর মাত্র ১২ কিলোমিটার নিচে পৌঁছাতে পেরেছি। কিন্তু পৃথিবীর গভীরতা 6371 কিলোমিটারের মতো।
অর্থাৎ পৃথিবীর মোট গভীরতার মাত্র 2% আমরা যেতে পেরেছি। যার অর্থ হলো আমরা এর থেকে পৃথিবীর জিওথার্মাল এনার্জির 2% ব্যবহার করতে পারবো। কিন্তু এটা কম নয়! এই ২% জিওথার্মাল এনার্জি থেকে 840 মিলিয়ন ওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
কিন্তু কথা হলো এত কম সময়ের মধ্যে এত কিছু করা কিভাবে সম্ভব?
তাহলে কি পূর্বের কথা গুলোর মতো মানব জাতি ধ্বংস হয়ে যাবে? আসলে মানব জাতি ধ্বংস হলেও পৃথিবীতে এমন কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকবে যেগুলো এক্সট্রিম হিট ও ঠান্ডার ভেতরেও বেঁচে থাকে। বিজ্ঞানীরা যেটাকে এক্সট্রিমোসাইড বলে থাকেন। কিন্তু আপনারা এখন বলতে পারেন যে, যেটা কখনও হবেনা সেটা নিয়ে এত চিন্তা কিসের? আর এই আর্টিকেলের উদ্দেশ্যটা কি?
আসলে এই আর্টিকেলটি এক বিংশ শতাব্দীর আগত সমস্যাগুলো সম্পর্কে আপনাদের সতর্কীকরণ এর জন্য লেখা হয়েছে।
বর্তমানে যে হারে ডিফরেস্টেশন অর্থাৎ গাছ কাটা হচ্ছে এর ফলে ভবিষ্যতে তাপমাত্রা ও বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুব বেশি পরিমাণে বেড়ে যাবে। পানি আস্তে আস্তে দূষিত হতে থাকবে। যদিও হঠাৎ করে বৃষ্টি থেমে যাওয়ার কোন সম্ভাবনা নেই, কিন্তু তারপরেও পরিবেশের উপর ইকোলজিক্যাল ইমব্যালেন্স সৃষ্টি হবে। এছাড়াও সেই সময় বেশি দূরে নয়, যখন পুরো পৃথিবী মরুভূমিতে পরিণত হবে।
প্রতি বছর পৃথিবী থেকে কতো গাছ কাটা হচ্ছে এর আসল কোনো হিসাব নেই। কিন্তু ডিফরেস্টেশন এর হিসাব রাখা এজেন্সিগুলোর আলাদা আলাদা ভাবে বিভিন্ন দেশের হিসাব রাখে। সবগুলো একসাথে করলে আনুমানিক এক বিংশ শতাব্দীর প্রথম পাঁচ বছরে প্রায় 60 লক্ষ হেক্টর জঙ্গল উজাড় করা হয়েছে। কিন্তু এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোন ব্যবস্থা এখনো চোখে পড়েনি। যেমন পেরু এবং বলিভিয়ার অ্যামাজন জঙ্গল এর ৮০% কাটা ইল্লিগ্যাল'। কিন্তু অন্যদিকে আবার কলম্বিয়াতে অ্যামাজন জঙ্গল এর 42% কাটা ইল্লিগ্যাল'।
2 টি দেশের ডাটাবেজে এত পার্থক্য আপনাদের সহজেই নজরে পড়ছে। কিন্তু পার্থক্য শুধু কলম্বিয়াতেই নয়। অ্যামাজন জঙ্গলের 60% ব্রাজিলে অবস্থিত। কিন্তু সেখানেও এরকম তারতম্য দেখা যায়। কিন্তু এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। ডিফরেস্ট্রেশন যদি এভাবে বাড়তে থাকে তাহলে খুব দ্রুতই জঙ্গল উজাড় হয়ে যাবে। এর প্রভাব সর্বপ্রথম পানির উপরে পড়বে।
2050 সালের ভেতরে মানুষের পানযোগ্য পানির পরিমাণ অর্ধেকে নেমে আসবে, যেখানে একজন মানুষ প্রতিবছর 750 m2 পানি পান করে। 2050 সালের মধ্যে 80 শতাংশ দেশে পানি সংকট দেখা যাবে। আফ্রিকান দেশগুলোতে 2020 সালের ভেতরে 75% এর অধিক মানুষ পানি স্বল্পতায় ভুগবে এবং 2030 সালের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ করা কঠিন হয়ে পড়বে। বন্ধুরা তাই আগত এই দুর্যোগের মোকাবেলা করতে আমাদের দরকার হলে যুদ্ধে নেমেও এই ডিফরেস্টেশন আইনকে জোরদার করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন