মানুষের সৃষ্টি লগ্ন থেকে মানুষ তিনটি মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র এবং বাসস্থান এর পিছে ছুটছে। এরমধ্যে বাসস্থানে মানুষ খুব বেশি উন্নতি করেছে। যেমন মিশরের পিরামিড, যার উচ্চতা ১৪৭ মিটার। ৪ হাজার বছর পর্যন্ত এটি এর গৌরব ধরে রেখেছিলো। কিন্তু এরপর ১৩ শতকের দিকে ১৩১১ সালে লিংকন ক্যাথেড্রাল নির্মাণ করা হয়। এটির উচ্চতা প্রায় ১৬০ মিটার বা ৫২৪ ফিট এর মত। এটি তারপর পৃথিবীর সবচেয়ে উচু বিল্ডিং এর গৌরব অর্জন করে।
এরপর থেকে মানুষের উচু বিল্ডিং তৈরির একটা প্রতিযোগিতা লেগে যায়।
বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আসলে মানুষ কতোটা উচু বিল্ডিং তৈরি করতে সক্ষম।
কিন্তু এর আগে আমরা জেনে আসবো এখনো পর্যন্ত মানুষ কত উঁচু জিনিস বানিয়েছে? যেমন আমরা আগেই জেনে এসেছি যে পিরামিড একটা সময় সবচেয়ে উচু মনুমেন্টস ছিলো। কিন্তু এর খেতাব ১৮৮৪ সালে ওয়াশিংটন মনুমেন্ট পেরিয়ে যায় যার উচ্চতা ছিল ১৬৯ মিটার অর্থাৎ প্রায় ৫৫৫ ফিট এর মত।
কিন্তু এর কিছুদিন পর এর চেয়েও বেশি উঁচু হাই রোলার তৈরি করা হয়। অর্থাৎ ওয়াশিংটন মনুমেন্ট তার উচ্চতার খেতাব হারিয়ে ফেলে।
যদি সবচেয়ে উঁচু স্টাচুর কথা বলা হয় তাহলে কিছুদিন আগে পর্যন্ত স্টিং টেম্পল বুদ্ধ মূর্তি পৃথিবীর সবচেয়ে উঁচু মূর্তি ছিল। কিন্তু কিছুদিন আগেই ইন্ডিয়ার স্ট্যাচু অফ ইউনিটি পৃথিবীর সবচেয়ে উঁচু স্ট্যাচু হয়ে ওঠে। এই মূর্তিটি সরদার বল্লভ ভাই প্যাটেলের যার উচ্চতা ১৮২ মিটার। এটি এত উঁচু যে, এর উপর থেকে যদি কেউ লাফ দেয় তাহলে মাটিতে পড়তে তার পাঁচ সেকেন্ড সময় লাগবে।
এরপর যখন আইফেল টাওয়ার তৈরি করা হয় তখন মানুষ ভেবে নিয়েছিল যে এর চেয়ে উঁচু কোন বিল্ডিং মানুষ আর কখনো তৈরি করতে পারবে না। এটির উচ্চতা ছিল ৩০১ মিটার অর্থাৎ ৯৮৬ ফিট এর মত। স্টিল এবং আয়রন দিয়ে তৈরি টাওয়ারটিতে অনেক ফাঁকা জায়গা থাকার কারণে সহজেই বাতাস পাস হতে পারে। যেজন্য এটি সহজেই দাঁড়িয়ে থাকতে পারে এবং কোন ধরনের ক্ষয়ক্ষতি হয় না। এর চেয়ে প্রায় ৪৮ বছর পর ১৯৮৩ সালে কৃস্লার টাওয়ার এর উচ্চতা ছিল প্রায় ৩১৯ মিটার অর্থাৎ ১০৪৬ ফিট।
কিন্তু এর পরের বছরই ১৯৩১ সালে এম্পায়ার স্টেট বিল্ডিং সারা দুনিয়ার বিজ্ঞান এবং আর্কিটেক্টকে চমকে দিয়ে তৈরি করে পৃথিবীর সবচেয়ে উচু বিল্ডিং। যার উচ্চতা ছিল ৪৪৮ মিটার অর্থাৎ ১৪৭২ ফিট।
কিন্তু ১৯৫০ সালের পর পৃথিবীতে একটা পরিবর্তন আসে, পৃথিবীতে মানুষ রেডিও এবং টেলিভিশনে টাওয়ার তৈরি করা শুরু করে। এগুলো এত উঁচু হতো যে, মানুষ এর সমান উচ্চতার বিল্ডিং তৈরি করার কথা ভাবতেও পারত না।
টাওয়ারগুলো এত উঁচু হওয়ার কারণ ছিল এগুলো খুব পাতলা হতো যার জন্য এটা সহজে ভেঙে পড়তো না। ১৯৯১ সাল পর্যন্ত পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার ছিল ওয়ার্সা রেডিও টাওয়ার যার উচ্চতা ছিল প্রায় ৬৪৬ মিটার।
কিন্তু ২০০০ সালের আশপাশে মানুষদের মাথায় এমন একটি ধারণা আসে যা শুনে তখনকার দিনের আর্কিটেক্টদের মাথা ঘুরে যায়। আরকিটেকরা বুর্জই খলিফা তৈরি করার পরিকল্পনা করেন। এই বিল্ডিংটি এত উঁচু যে এর উপর থেকে যদি আপনি লাফ দেন তাহলে মাটিতে পড়তে ২০ সেকেন্ড সময় লাগবে। এই বিল্ডিং তৈরি করার সময় অনেক প্রতিবন্ধকতার ভেতর পড়তে হয়। নিচে থেকে সিমেন্ট উপরে পৌঁছাতে অনেক সময় লাগবে, দুবাইয়ের এই প্রচণ্ড গরমে সিমেন্ট উপরে পৌছাতে পৌছাতে অর্ধেক পথ এগিয়েই জমে যাবে। এজন্য তখন প্ল্যান করা হয় বুর্জ খলিফার কাজ রাতে করা হবে। রমজান মাসে বুর্জ খলিফার নিচের ফ্লোরের লোকজনদের ইফতারের সময়ের চেয়ে উপরে থাকা লোকজনকে ইফতারের সময় দুই থেকে তিন মিনিট বাড়তি হয়। কারণ গ্রাউন্ড ফ্লোরে যখন সূর্য ডুবে যায় তখন উপরের লোকজন সূর্য দেখতে পাই।
এখন এই বিল্ডিংটি যদি আমরা মাউন্ট এভারেস্টের সাথে তুলনা করি তাহলে মাউন্ট এভারেস্টের কাছে এটি খুবই ছোট একটি বিল্ডিং। কিন্তু এটি নির্দেশ করে না যে, মানুষ শুধু এতটাই উচু বিল্ডিং তৈরি করতে পারবে। এখন আমি যেটা বলি সেটা মন দিয়ে শুনুন। মানুষ যতটা উচু বিল্ডিং তৈরি করতে পারবে তার কাছে মাউন্ট এভারেস্ট কিছুই না। হ্যাঁ আপনি ঠিকই শুনছেন, তার কাছে মাউন্ট এভারেস্ট কিছুই না।
কিভাবে সম্ভব সেটা জানার জন্য আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।
কোন বিল্ডিং কতটা উঁচুতে তৈরি করা যাবে এর কোন লিমিট নেই। কিন্তু উচু বিল্ডিং তৈরি করার জন্য তার ভিত্তি খুব প্রশস্ত এবং মজবুত করতে হবে। যাতে এটি উপরের সব ওজন সামলাতে পারে। কিন্তু আমাদের পৃথিবী গোল হওয়ার কারণে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বিল্ডিং এর ভিত্তি চওড়া করা যাবে।
আমাদের বর্তমান টেকনোলজির বদৌলতে আমরা এখন যতটা উচু বিল্ডিং তৈরি করতে পারব তার ব্লু প্রিন্ট ইতিমধ্যে তৈরি করা হয়ে গেছে। যেটির নাম হল এক্স সিড 4000।
এই বিল্ডিং এর উচ্চতা হবে প্রায় চার কিলোমিটার এর মতো। এটির ভিত ৬ কিলোমিটার প্রশস্ত হবে। এর বাইরের ওয়াল মেটাল দ্বারা তৈরি করা হবে। বিল্ডিংটিতে একসাথে ১০ লক্ষ লোক বাস করতে পারবে। উপরের ফ্লোরের লোকজন বৃষ্টির মৌসুমে হওয়া বৃষ্টি দেখতে পারবে না। কারণ মেঘ তাদের নিচে থাকবে। এবং নিচের ফ্লোরের লোকজনগুলো প্রত্যেক মৌসুমে বৃষ্টি উপভোগ করতে পারবে। কারণ মেঘ তাদের উপরে থাকবে।
কতটা উঁচু বিল্ডিং বানানো সম্ভব এখন সেটির কথায় আসি। কিন্তু তার আগে আপনারা বলুন তো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পৃথিবীর কতটা উপরে থাকে? আপনাদের মতামত কমেন্ট করে জানান। এটি খুব বেশি উপরে থাকে না। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন দিনে ১৬ বার পৃথিবীর কক্ষপথে ঘোরে অর্থাৎ আপনি যদি সেখানে থাকেন তাহলে এক দিনে ১৬ বার সূর্যঅস্ত এবং সূর্যোদয় দেখতে পারবেন।
এখন আসি বিল্ডিং এর কথায়। বিল্ডিং যত উঁচু বানানো হবে মাটির উপরে তত ফোর্স সৃষ্টি হবে। কিন্তু সেই ফোর্স একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্তই বাড়তে থাকবে। বিল্ডিং এর উচ্চতা যদি পৃথিবীর কক্ষপথ পর্যন্ত চলে যাই, যেখানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থাকে। অতটা উঁচুতে গেলে বিল্ডিং এর নিচ থেকে যে ফোর্সটা তৈরি হবে, পৃথিবীর জিও স্টেশনারি ফোর্স সেটা ব্যালেন্স করবে। জিও স্টেশনারি অরবিট এমন জায়গা যেখানে পৃথিবীর গ্রাভিটি আর কাজ করে না।
উদাহরণস্বরূপ যদি আমরা একটি দড়ির এক প্রান্ত থেকে ধরে রাখে তাহলে ঘড়িটি সোজা হয়ে থাকতে পারবে না। কিন্তু যদি দড়ি দুই সাইট থেকেই সমান ফোর্সে টানা হয় তাহলে দড়িটি একদম সোজা এবং টানটান হয়ে থাকবে। বিল্ডিং এর ক্ষেত্রেও ঠিক তেমনি ঘটনা ঘটবে।
এ ধরনের উচ্চতা প্রায় ৩৫ হাজার কিলোমিটার পর্যন্ত বাড়ানো যেতে পারে যেটাকে আমরা বলি স্পেস এলিভেটর। কিন্তু আমাদের কাছে এত স্ট্রং এবং লাইট ওয়েট মেটেরিয়াল নেই যে, যা দিয়ে আমরা স্পেস এলিভেটর বানাতে পারি। এখন আপনারা অনেকেই বলতে পারেন কার্বন ন্যানোটিউবের কথা। কিন্তু বন্ধুরা কার্বন ন্যানোটিউব অনেক দামি জিনিস, হ্যাঁ অনেক দামি।
তাহলে আপনারা হয়তো বলবেন যে স্পেস এলিভেটর আমাদের কেনইবা বানাতে হবে? দেখুন আমাদের যদি স্পেসে কোন কিছু পাঠাতে হয় তাহলে কত খরচ করতে হয়! স্পেস এলিভেটর থাকলে আমাদের সেই খরচ এর দশভাগের একভাগ খরচেই যে কোন কিছু পাঠাতে পারবো।
ফিলিপ রেগন নামের একজন বিজ্ঞানী বলে গেছেন যে, যে দেশ সর্বপ্রথম স্পেস এলিভেটর বানাতে পারবে সে দেশ পৃথিবীতে রাজত্ব করবে। কারণ অন্য সব দেশে স্পেসে কোনো কিছু পাঠানোর জন্য সেই দেশে শরণাপন্ন হবে।
কিন্তু এইসব নিয়ে আপনার কি মতামত সেটা কমেন্ট করে আমাদের জানান।
<a href="https://www.w3schools.com”>dddddddd</a>

একটি মন্তব্য পোস্ট করুন