আমেরিকা কি চাঁদে গিয়েছিল? আপনাদের অনেকেরই উত্তর না হতে পারে। কিন্তু সত্যিটা এই যে, আমেরিকা সত্যিই চাঁদে গিয়েছিল। এপোলো ইলেভেন মিশন মানবজাতির করা সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশনগুলোর মধ্যে একটি এবং ভবিষ্যতেও থাকবে। আমরা যতই অ্যাডভান্স হয়ে যায় না কেন অথবা যদি কখনো মাল্টিভার্স ট্রাভেলও সম্ভব হয় তারপরেও আমরা এই মিশন কথা কখনো ভুলতে পারব না। কারণ এটি মানব ইতিহাসের প্রথম মিশন ছিল। যেটিতে মানুষ প্রথমবারের মতো পৃথিবীর বাইরে কোথাও পা রেখেছিল। কিন্তু কি হতো যদি চাঁদে যাওয়া কোন মানুষ কোনো ভাবে মারা যেত?
1.
অ্যাপোলো ইলেভেন মিশন 16 ই জুলাই 1969 সালে কেনেডি স্পেস সেন্টার ফ্লোরিডা থেকে লঞ্চ করা হয়। যেটাকে 20 জুলাই চাঁদে অবতরণ করা হয়। আমরা জানি যে চাঁদে তিনটি লোক গিয়েছিল যার ভেতর দুজন চাঁদে পা রেখেছিল এবং বাকি একজন কখনো চাঁদে পা রাখার সাহস দেখায়নি। সেসময় চাঁদে গিয়েছিল নীল আর্মস্ট্রং, বাজ অলড্রিন এবং মাইকেল কলিন্স। চাঁদে যে মডিউলটি ল্যান্ড করা হয়েছিল সেটির নাম ছিল লুনার মডিউল। এই মডিউলটিতে নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন ছিল। কমান্ড মডিউল অর্থাৎ যেটা চাঁদে কখনো অবতরণ করা হয়না, সেটাতে ছিল মাইকেল কলিন্স। যিনি শুধু চাঁদকে পরিভ্রমণ করছিলেন। একদিকে যখন নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন চাঁদের মাটি এবং পাথর একত্রিত করছিল অন্যদিকে মাইকেল কলিন্স কমান্ড মডিউলটিকে চাঁদের চারপাশে ঘুরাচ্ছিলো এবং ছবি নিচ্ছিল। কিন্তু ওই সময় যদি চাঁদে অবতরণ করা দুই ব্যক্তির কিছু হয়ে যেত তাহলে মাইকেল কলিন্স তার মডিউলটিকে নিয়ে পৃথিবীতে ফিরে আসতো। কমান্ড মডিউলে থাকা অবস্থায় মাইকেল কলিন্স একটি নোট লিখেছিলেন যেটা হল, "আমি চাঁদে চক্কর দিতে দিতে যখন লুনার মডিউল এর উপরে আসবো এবং দেখব যে সেখানে নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন নেই অথবা মৃত অবস্থায় পড়ে আছে, তখন আমি জীবিত অবস্থায়ই হয়তো মারা যাবো।"
2. এখনকার দিনে মহাকাশচারীরা কোনো মিশন থেকে এসে তাদের স্পেস স্যুট খুলেই যে কাউকে জড়িয়ে ধরতে পারে। কিন্তু চাঁদ থেকে আসার পর ওই তিন ব্যক্তিকে কাউকে টাচ না করার আদেশ দেওয়া হয়। কর্তৃপক্ষের ধারণা ছিল যে চাঁদে অনেক ক্ষুদ্র অর্গানিজম থাকতে পারে যেগুলো পৃথিবীর মানুষের জন্য মারাত্মক হতে পারে। তাই যদি এই মহাকাশচারীরা তাদের শরীরে কোন এরকম micro-organism নিয়ে আসে। সেগুলো যাতে কারো শরীরে ছড়িয়ে না পড়ে তার জন্য তাদেরকে একটি বন্ধ চেম্বারে 3 সপ্তাহ আটকে রাখা হয় এবং মনিটরিং করা হয়।
3.
লুনার মডিউল চাঁদে অবতরণ করার পরেও নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন অনেকক্ষণ সেটার ভেতরে ছিলো। কারণ তখন তারা সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র যেমন বিভিন্ন আবর্জনা, ইন্সট্রুমেন্ট ইত্যাদি একত্রিত করে একটি ব্যাগে ভরছিলো, সেগুলোকে চাঁদে ফেলে দেওয়ার জন্য।কারন এগুলো লুনার মডিউলের ভেতরে জায়গা নষ্ট করছিল। আর তাছাড়া তাদের চাদ থেকে সংগ্রহ করা পাথর এবং মাটি নিয়ে যাওয়ার জন্য প্রচুর জায়গার দরকার ছিল। কিন্তু এসব জিনিসপত্র ফেলে দেয়ার পরেও যখন তারা যথেষ্ট জায়গা ম্যানেজ করতে পারল না তখন তারা তাদের অনেক প্রয়োজনীয় টুলস যেমন স্কেল, হাতুড়ি ও লেজার রিফ্লেক্টর যেটার মাধ্যমে পৃথিবী থেকে চাদের সঠিক দূরত্ব মাপা হয়, সেগুলোকে চাঁদেই ফেলে আসে। শুধু এই নয় তারা সেখানে একটি বোর্ডও ফেলে আসে যেটাতে লেখা ছিল যে, "এখানে পৃথিবী নামক গ্রহ থেকে মানুষ এসেছিল" এবং সেখানে ডেট লেখা ছিল জুলাই ১৯৬৯ এবং সবশেষে লেখা ছিল "আমরা মানবতার শান্তির জন্য এখানে এসেছিলাম।"
4.
যখন চাঁদে যাওয়ার অনুমতি দেয়া হয় তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রিচর্ড নিক্সন। তিনি চাঁদে যাওয়া ব্যক্তিদের সম্পর্কে আগে থেকেই একটি ফিমোরাল স্পিচ লিখে রেখেছিলেন। যেটাতে নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ড্রিন এর নাম ছিল। কারণ নাসার মনে হয়েছিল যে, কমান্ড মডিউল সুরক্ষিতভাবে এই পৃথিবীতে ফিরে আসবে কিন্তু লুনার মডিউল পৃথিবীতে ফিরে আসবে কিনা তার কোন গ্যারান্টি নেই। নাসা সেসময় এটাও জানত না যে চাঁদের বুকে কি আছে আর কি নেই। হতে পারে লুনার মডিউল চাঁদে অবতরণ করার সাথে সাথে ব্লাস্ট হয়ে গেল অথবা কোন মাইক্রো অর্গানিজম কিংবা স্পেস স্যুটের কোনো গোলযোগের কারণে নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন এর মৃত্যু হয়ে গেল। নাসার মনে এছাড়াও ভয় ছিল যে, হয়তো মহাকাশচারীরা নিজেদের চাঁদে একাকীত্ব অনুভব করে নিজেদের সাথে কিছু করে ফেলতে পারে। এজন্য আগে থেকেই তারা রাষ্ট্রপতিকে ফিমোরাল স্পিচ তৈরি করে রাখার কথা বলেছিলেন।
5.
নীল আর্মস্ট্রং এই অভিযানের নেতা ছিলেন কিন্তু চাঁদে তোলা তার মাত্র একটি ফটো আছে। আর বেশিরভাগ ফটোই বাজ অলড্রিনের। কারণ মেইন ক্যামেরা নীল আর্মস্ট্রং হ্যান্ডেল করছিল। কিন্তু বাজ অল্ড্রিন এর কাছে একটি ক্যামেরা ছিল, যেটাতে ভুল করে নীল আর্মস্ট্রং এর একটি ছবি চলে আসে। এটি হলো সেই ছবি যাতে শুধু নীল আর্মস্ট্রং এর পেছনের দিকটাই দেখা যাচ্ছে। কিন্তু নীল আমস্ট্রং যখন বাজ অলড্রিন এর পরিষ্কার কিছু ছবি তুলছিল তখন বাজ অলড্রিন এর হেলমেটের কাঁচে রিফ্লেক্ট করা নীল আর্মস্ট্রং এর একটি ছবি চলে আসে।
বন্ধুরা পৃথিবীতে কি এমন কোনো দেশ আছে যেখান থেকে চাঁদের অদৃশ্য অংশটুকু দেখা যায়? যেটাকে আসলে পৃথিবী থেকে দেখা যায়না সেটাকে ফার সাইড অফ মুন বলে।

একটি মন্তব্য পোস্ট করুন