বন্ধুরা কিছু লোক বলে যে, তারা দিনে ১১ থেকে ১২ ঘন্টা পড়ে। কিন্তু পরীক্ষার সময় কিছুই মনে আসেনা। আমরা সব সময় একটা কথা শুনি যে, ডু স্মার্ট ওয়ার্ক নট হার্ডওয়ার্ক।
তো চলুন দেখা যাক পড়াশোনার মধ্যে কিভাবে স্মার্ট ওয়ার্ক করা যায়।
কিন্তু তার আগে আমি আপনাদের একটি কথা বলে রাখি। আর্টিকেলটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন। কারণ এই আর্টিকেলটিতে আমি নয়টি টেকনিক দেখিয়েছি, যেগুলো একটি অপরটির সাথে রিলেটেড। তাহলে চলুন জেনে আসা যাক সেই দশটি টেকনিক।
১. 30% reading, 70% recite:
কোনো টপিক রেডি করার জন্য আপনি ৩০% সময় সেটি পড়ার জন্য ব্যবহার করুন। এবং ৭০% সময় সেটা শেখার জন্য ব্যবহার করুন। বলা হয়ে থাকে প্রত্যেকে নিজেই তার সেরা শিক্ষক। আপনাকে যদি কোনো পড়া ১ ঘন্টার ভেতর রেডি করতে বলা হয়। তাহলে আপনি ২০ মিনিট সেটি পড়ার পেছনে ব্যয় করুন এবং বাকি ৪০ মিনিট সেটি শোনা এবং বলার পেছনে খরচ করুন। তাহলে পড়াটি সহজেই মুখস্থ হয়ে যাবে।
২.Visualisation:
আমি যখন ক্লাস ওয়ানে পড়তাম তখন আমি একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। আপনারা ভাবছেন যে আমি এই গল্পটি কেনো শোনাচ্ছি। এই কথাটি এখনো আমার মনে থাকার কারণ ঘটনাটি একটি ছবির মত আমার ব্রেনে সেভ হয়ে গেছে। যার জন্য আমি এটিকে সহজেই রিক্যাপ করতে পারি। আসলে আমাদের ব্রেন এভাবেই কাজ করে। এটি সহজেই যেকোনো ছবিকে কোনো ওয়ার্ড এর চেয়ে দ্রুত স্টোর করতে পারে। যখনই আপনি কোনো থিওরিক্যাল টপিক পড়বেন তখন আপনি টপিকগুলোকে পিকচারে কনভার্ট করে নিন। এতে করে আপনি পরীক্ষার সময় টপিকটি সহজেই রিক্যাপ করতে পারবেন। উদাহরণস্বরূপ, আমরাতো পেশোয়া বাজিরাও সম্পর্কে অনেক পড়েছি। কিন্তু পড়ার পর আসলে আমরা খুব কমই মনে রাখতে পেরেছি। কিন্তু যখন আমরা বাজিরাও মাস্তানি মুভি দেখেছি তখন কিন্তু ছবির অনেকগুলো ডায়লগের সাথে আমরা এর পুরো কাহিনীটি সহজে মনে রাখতে পেরেছি। তাই অতি দ্রুত মেথডটিকে প্রয়োগ করা শুরু করে দিন। যাতে যেকোনো টপিক অনেকদিন ধরে মনে রাখতে পারেন।
3.Memory Technique:
যদি আপনার কোন টপিক এর পয়েন্টগুলো মনে রাখতে সমস্যা হয় তাহলে এই টিপসটি আপনার জন্য। আপনি প্রত্যেকটা পয়েন্ট এর প্রথম অক্ষরগুলো এক করে একটি ওয়ার্ড তৈরি করতে পারেন। উদাহরণস্বরূপ, নিচের চারটি ওয়ার্ড আমাকে মনে রাখতে হবে Evaluate , Review, Combined, Analysis. এখন এদের প্রত্যেকটির প্রথম অক্ষর অর্থাৎ e,r,c,a এগুলো নিয়ে আমি একটি ওয়ার্ড গঠন করলাম। আর সেটি হলো RACE। যেটিকে আপনি সহজেই মনে রাখতে পারবেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার পড়াশোনায় এই ট্রিকটির ব্যবহার শুরু করে দেন।
4. Discussion :
আপনার যদি অপছন্দের কোন টপিক বা সাবজেক্ট থেকে থাকে। তাহলে আপনি আপনার বন্ধুদের নিয়ে ৩-৪ জনের একটি গ্রুপ বানিয়ে ফেলুন। এবং এমন একটি শিডিউল দিয়ে দিন যখন আপনার পড়তে ইচ্ছা করে না। আসলে ডিসকাশন এমন ইন্টারেস্টিং একটা জিনিস যেটা আপনার ওই টপিক ও সাবজেক্টের প্রতি আগ্রহ বাড়িয়ে দেবে।
5.Instant test:
এটি খুবই মজাদার একটি ট্রিক। এক্ষেত্রে শুধু আপনার ব্রেনের সাথে আপনাকে একটি মজাদার গেম খেলতে হবে, এছাড়া আর কিছুই নয়।
কখনো কখনো আমাদের কিছু কিছু টপিক কিছু ঘটনার জন্য মনে থেকে যায়। যেকোনো টপিক মনে রাখার জন্য আপনি নিজেই কোনো সিচুয়েশনে বা ঘটনা সৃষ্টি করতে পারেন।
উদাহরণস্বরূপ, মনে করেন আপনি বাইরে কোথাও গিয়েছেন এবং ফ্রী বসে আছেন। তারপর আপনি হঠাৎ করেই কোন সাবজেক্ট এর কোন টপিক নিয়ে নিন এবং সেগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মনে করার চেষ্টা করুন। টপিক সম্পর্কে ভাবতে থাকুন এবং তারপর আপনি এটা আপনার মোবাইলে নোট করে রাখুন। তারপর যখন বাড়ি যাবেন, তখন নোট থেকে দেখুন এই টপিকটির কতটুকু আপনার মনে আছে আর কতটুকু ভুলে গেছেন। এই পদ্ধতি পরীক্ষা হলে আপনাদের খুব কাজে আসবে কারণ পরীক্ষায় এ ধরনের প্রশ্ন যখন আসবে। তখন আপনার মনে পড়ে যাবে যে এটি আপনি কোন জায়গায় বসে এটি পড়েছিলেন।
6.Break Between Study session :
কখনো কখনো আমরা একনাগাড়ে তিন চার ঘন্টা পড়তে থাকি। এবং শেষে দেখা যায় যে পড়ার পরে কোন আউটপুটে আসেনি।
আমাদের পড়া তখনই মনে থাকে যখন আমরা পড়ার সময় সম্পূর্ণ কনসেনট্রেট দিয়ে থাকি। তাই সবসময় এক অথবা দেড় ঘন্টা পড়ার পর ব্রেইনকে ১০ মিনিটের একটা ব্রেক দিবেন।
এক্ষেত্রে আপনারা প্রোমোটারো টেকনিক ব্যবহার করে দেখতে পারেন। প্রোমোটারো টেকটিক হলো প্রতি ২৫ মিনিট স্টাডির পর একটা ব্রেক নেওয়া। এই টেকনিকে রেজাল্ট খুব ভালো আসে। তাই আপনারা পড়াশুনায় এই টেকনিক ব্যবহার করে দেখতে পারেন।
7.Sleeping Break :
আগের টেকনিকে আমরা দেখেছি প্রতি এক দেড় ঘন্টা পড়ার পর আমরা একটা ব্রেক নেয়। এখন কথা হল এই ব্রেকটাতে আমরা কি করব? আমি বলব যে এই ৫-১০ মিনিটের ব্রেকে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন এবং এই সময়টার মধ্যে ছোট একটি ঘুম দিন। কারণ বলা হয়ে থাকে আমরা যখন ঘুমাই তখন আমরা সারাদিন যা করেছি সেটা স্টোর হতে থাকে। তাই এই ঘুমটার জন্য আপনার প্রশ্নগুলো মনেও থাকবে এবং আপনি ঘুম থেকে উঠে একটু ফ্রেশও ফিল করবেন।
8. Revision note:
আপনারা যে টপিকই পড়েন না কেন পড়ার সময় একটি সামারি নোট লিখুন। যাতে পড়াগুলো রিভাইজ করতে আপনার সুবিধা হয়। রিভাইজ করার সময় সেইটাই পড়ুন যেটা খুব ইম্পরট্যান্ট অথবা যেটা আপনি মনে রাখতে পারছেন না। মানে আপনার কাছে কঠিন লাগছে। যদি পারেন মোবাইলে এটির ছবি তুলে রাখুন, তাহলে আপনি যখন তখন এটি দেখতে পারবেন।
9.Revision at the end of the day:
আপনি যদি দিনে ১৪ ঘণ্টা পড়েন তাহলে এখন থেকে ১৩ ঘন্টা পড়া শুরু করুন। আপনি হয়তো ভাবছেন আমি আপনাদের পড়াশোনার সময় কমানোর কথা বলছি কেন। কথায় আছে কোয়ান্টিটি বাড়ানোর চেয়ে কোয়ালিটি বাড়ানো ভালো। ঠিক তেমনিভাবে আপনি দিনে একটু কম পড়ুন এবং বাকি সময়টা রিভাইজ দেওয়ার জন্য কাজে লাগে। আগের টেকনিকে আপনারা জেনেছেন যে পড়ার সাথে সাথে রিভাইজ নোট বানাতে হবে। তাই আপনি ১৩ ঘণ্টা পড়ার পর বাকি ১ ঘন্টায় এই রিভাইজ নোট থেকে রিভাইজ দিবেন। সেটা আপনার সহজে মনে থাকবে। কারণ এই পড়াগুলো আপনি কিছুক্ষণ আগেই কমপ্লিট করেছেন। তাছাড়া আপনারা জানেন যে, পাঁচ অধ্যায় অর্ধেক পড়ার চেয়ে তিন অধ্যায় পুরোপুরি পড়া অনেক ভালো।

إرسال تعليق